স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হেলালের মতবিনিময় সভা সরিষাবাড়ীতে

আল আমিন হাসান, সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুর সরিষাবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জামালপুর চার আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জনাব মাহবুবুর রহমান হেলাল বর্তমান দলীয় সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো মজবুত করার লক্ষ্যে উপজেলার দুই নং পোগলদিঘা ইউনিয়নের আয়োজনে – পোগলদিঘা আমতলা গেন্দার পাড়ায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক সাহেবের ঘনিষ্ঠ পুত্র দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী জনাব মাহবুবুর রহমান হেলাল ।

উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব জালাল উদ্দিন বি এস সি ।

উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন ,
উপজেলার পৌর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মনজুরুল ইসলাম , পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু সহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *