নড়াইলে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেএসএফ-বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, আমেরিকা :  নড়াইলের নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এক বিবৃতিতে জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন।কিনি এক বিবৃতিতে বলেছেন,নড়াইলে আজ ২৫ মার্চ ১৯৭১-এর কালরাত্রির প্রতিচ্ছবি। শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ গণমাধ্যমের নীরবতা যেন সেই একাত্তরেরই পুনরাবৃত্তি।

ইতিহাসের পরাজিত শক্তি আবারও ধ্বংসযজ্ঞে, আর সত্য প্রকাশের দায়িত্বে থাকা মাধ্যমগুলো নির্বাক দর্শক!

হাজী আনোয়ার হোসেন লিটন আরোও বলেছেন,নড়াইল এখন যেন এক জ্বলন্ত জনপদ। আগুনের লেলিহান শিখা, বুলডোজারের গর্জন আর লুটপাটের আতঙ্কে কাঁপছে পুরো জেলা। কালিয়া আর বেন্দারচর গ্রামে এখন শুধুই পোড়া ভিটা, ছাই আর কান্নার শব্দ।

তাঁর অভিযোগ, ২০০-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে একযোগে হামলা চালানো হয়েছে। প্রথমে লুট, তারপর পেট্রল ঢেলে আগুন, শেষে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর।

ক্ষতিগ্রস্তদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিতের উপস্থিতিতে এবং সরাসরি উসকানিতে এই তাণ্ডব চলে। মাঠে নেতৃত্ব দেন বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি।

সবচেয়ে ভয়ংকর অভিযোগটি হলো ঘটনা নিয়ে যাতে কোনো খবর প্রকাশ না হয়, সেজন্য সকল মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে। ক্যামেরা বের করলেই ধাওয়া, খবর করলেই পরিণতি ভয়াবহ এমন আতঙ্কে সাংবাদিকরাও চুপ থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সন্ধ্যার পর থেকেই দলে দলে লোকজন গ্রামে ঢোকে। একে একে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি চিহ্নিত করে হামলা শুরু হয়। ঘরের আসবাব, টাকা, গয়না, গরু-ছাগল পর্যন্ত লুট করে নেওয়া হয়। এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু বাড়ি এখন মাটির সঙ্গে মিশে গেছে।

এক ভুক্তভোগী কাঁদতে কাঁদতে বলেন, সব পুড়ে গেছে, পরনের কাপড় ছাড়া কিছুই নেই। আমরা এখন কোথায় যাব?

এখন পর্যন্ত প্রশাসন কিংবা অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন।

নড়াইলের এই পরিস্থিতি নিয়ে সারা দেশে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নড়াইলে আজ ২৫ মার্চ ১৯৭১-এর কালরাত্রির প্রতিচ্ছবি। শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ গণমাধ্যমের নীরবতা যেন সেই একাত্তরেরই পুনরাবৃত্তি।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *