মোহাম্মদ আককাস আলী, জেলা প্রতিনিধি : তৃতীয় শ্রেণীর পড়ুয়া ছাত্র যখন তখন থেকেই সাহিত্যকে ভালোবেসে সাহিত্যের রস সংগ্রহে ছুটে চলেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আজো সেই সাহিত্যের রস সংগ্রহে ছুটছেন আর ছুটছেন। সেই রস সংগ্রহে শুধু দেশে নয় বিদেশেও ছুটছেন। এই সাহিত্য পাগল হলেন কবি ও সাংবাদিক মোহাম্মদ আককাস আলী। তিনি বাংলা ১৩৭৪ সালে রাজশাহী বিভাগের নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর ঈশ্বরপুর গ্রামে মুক্তিযোদ্ধা ও সরদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, লেখক, সাংবাদিক ও সংগঠক। তিনি বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি ছোট বেলা থেকেই নাটক,গল্প ও কবিতা লিখতেন। তৃতীয় শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তাঁর প্রথম কবিতা “হাবুর খাওয়া” কলেজে পুরস্কারে ভূষিত হয়। এছাড়া সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে সুুনাম খ্যাতিসহ পেশার কাজে বিভিন্ন দেশে যাওয়ার যোগ্যতা অর্জন করেন।
তাঁর শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। কাব্য গ্রন্থের সংখ্যা ৮টি। প্রকাশের অপেক্ষায় পঞ্চাশের উপর কাব্যগ্রন্থ, নাটক, ভ্রমণ কাহিনী ও ইসলামিক বই। তিনি নিজের সম্পাদনায় ম্যাগাজিন প্রকাশ করেন গণমানুষের কথা এবং নিউজ পোর্টাল দৈনিক মহাদেবপুরের খবর এর সম্পাদক ও প্রকাশক। এছাড়া তিনি দেশবিদেশের প্রায় দুই’শ সন্মাননা সনদে ভূষিত হন এবং ২০২২সালে ভারতের লিডু রাষ্ট্রীয় কবি সন্মাননা সনদে ভূষিত হন। তিনি একজন প্রতিবাদী কবি ও সাংবাদিক। তিনি তাঁর প্রতিটি আবিষ্কারেই ফুঁটে তুলেছেন সমাজ সংস্কারের কথা, মুক্তিযুদ্ধের কথা,স্বাধীনতা বিরোধীদের কথা, চাটুকার দালাল তোষামোদকারীদের কথা,সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজদের কথা যা হৃদপিণ্ড বিহীন মানুষগুলোকে জাগ্রত করে। তিনি সমাজের অপরিচিত কবি লেখকদের কথা জীবন কথা তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। সাংবাদিকতা ও কবিতার পাশাপাশি তিনি মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। যা সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে,শুভ সকাল! সকলের কল্যান কামনা করছি।
আসুন বন্ধুরা! মাদককে না বলি,বাল্যবিবাহ প্রতিরোধ করি, মাদকের করাল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করি,ফুটন্ত একটি সকাল করি। মাদক কারবারি,মাদক সেবী, মাদক বহনকারী এবং মাদক সেল্টারকারীদের বিরুদ্ধে প্রতিদিন তাঁর এই স্ট্যাটাস কালের সাক্ষী হিসেবে বহন করে।