বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তের বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিক্স ও বিভিন্ন খাদ্যপণ্যসহ ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৫টি শাড়ি, ২০টি কম্বল, ১৬টি চাদর, ৫৭৫টি কসমেটিক্স সামগ্রী, ০.৫ কেজি জিরা, ১৫ প্যাকেট ফুসকা, ০৭ কেজি কিসমিস, ০১ কেজি আমসত্ত্ব ও ২৮ পিস চকলেট।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।