বিরামপুরে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক-(১)

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: আজ রবিবার, বিরামপুর থানা নবাগত ওসি সুব্রত কুমার সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার কুখ্যাত মাদক সম্রাট জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক সম্রাট একাধিক মামলার পলাতক জিয়ারুল (৩৫)কে আটক করে পুলিশ।

বিরামপুর থানার নবাগত ওসি সুব্রত কুমার সরকার দৈনিক ইনকিলাব কে জানান, বিরামপুর থানায় যোগদানে পূর্বক মাদক বন্ধের লক্ষ্যে সর্বদা অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে আইন-শৃঙ্খলার রক্ষা পাশাপাশি মাদক বন্ধের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আজ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

বিরামপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তুহিন বাবু জানান, আজ সকাল সাড়ে সাতটায় তার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে একাধিক মাদক মামলার আসামী জিয়ারুল ইসলামের বাড়ীতে ইয়াবা কেনাবেচা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪’শ পিচ ইয়াবাসহ তাকে আটক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বিরামপুর থানায় মাদকদ্রব্য প্রতিরোধ আইনে মামলা হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *