আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি: বাংলাদেশে বিরল বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সততা ক্লিন ওয়েস্ট নামে এক কোম্পানিতে কর্মরত অবস্থায় নিয়াজ হোসেন নামে একজন শ্রমিককে রাসেল ভাইপার সাপ তার হাতে কামড়ে দিয়েছে। সে ঈশ্বরদীর পৌরসভার লোকোসেড এলাকার মৃত নবী হোসেনের ছেলে। সাপে কামড়ানোর পরপরই সেখানে অবস্থানরত শ্রমিকরা তার হাত বেঁধে ফেলে এবং দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। বর্তমানে সে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ভ্যাকসিন ও যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে বর্তমানে সে আশঙ্কা মুক্ত।