এস আলমকে এবার অর্থ পাচারের খাতায় আনা হলো

কালের সংবাদ ডেস্কঃ অর্থ পাচার ঘটনায় দেশবাসীর সঙ্গে আমরাও সংক্ষুব্ধ হাই কোর্ট।

অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ।

এস আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে বিনিয়োগের অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক)কে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত পরিচালনা করে দুই মাসের মধ্যে হাইকোর্টে তাদের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে ওঠা অভিযুক্ত কর্মকাণ্ড ঠেকাতে তাদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত ৪ঠা আগস্ট দেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকায় এস আলমের অর্থ পাচার নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *