রংপুর-গাইবান্ধায় ‘সুষ্ঠু’ হলে সব উপ-নির্বাচনে অংশ নেবে জাপা

কালের সংবাদ ডেস্কঃ আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন এবং ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু হলে পরবর্তী সব উপ-নির্বাচনেই অংশ নেবে জাতীয় পার্টি (জাপা)। তবে দুই নির্বাচন সুষ্ঠু না হলে পরবর্তী উপ-নির্বাচনে দলটি অংশ নেবে কি না তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের সমন্বয়ে এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় আরও সিদ্ধান্ত হয় যে, নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীদের সহায়তা করতে কেন্দ্রীয় পর্যায় থেকে টিম পাঠানো হবে।

এছাড়া আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়।সভায় জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান-আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান-এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাড. সালমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *