মোঃ সহিদুল ইসলাম (মুকুল), রিপোর্টার কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি কর্তৃক দুস্থ জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর মহিষকুন্ডি কোম্পানি অধিনস্ত আশ্রয়ন বিওপির সামনে বিকাল ৩ ঘটিকায় প্রায় ১৫০/২০০ জন দুস্ত জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এবং পাকুরিয়া সরকারি প্রাইমারি বিদ্যালয়ের প্রাঙ্গণ ৩.৩০ ঘটিকার সময় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেন কুষ্টিয়া ব্যাটেলিয়ন ৪৭ বিজিবি।
কুষ্টিয়া ব্যাটেলিয়ন ৪৭ বিজিবি এর কমান্ডার লেফটেন্যান্ট আরিফুল হক পিএসসি বলেন, বিজিবির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রতি মাসে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইনিং করে দুস্থ জনসাধারণের সেবা দিয়ে যাবেন। বিজিবি অসহায় মানুষের সাহায্যের হাত বাড়িয়েছে যা অতীতেও ছিল ভবিষ্যতে থাকবে।