জাতীয় শোক দিবসে ঈশ্বরদীতে গরিব দুঃখী মানুষের মধ্যে খাবার বিতরণ

আশরাফুল আবেদন, ঈশ্বরদী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে ঈশ্বরদী গরিব দুঃখী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবস টি পালন করা হয়।কর্মসূচিতে সকাল আটটায় কালো ব্যাচ ধারণ, জাতীয়,দ্লীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। দুপুরে গরিব দুঃখী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। সে সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু গরিব দুঃখী মানুষের সঙ্গে দুপুরের খাবার খান। বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহাক আলী মালীথা সহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *