বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বৃহস্পতিবার বিকেলে শহরের গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাপির একশন ব্যাটালিয়ন।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর কাউরিয়া সাটিরপাড়া এলাকার জুয়েল মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দপুর এলাকার কামাল উদ্দিন।
শুক্রবার বেলা ১১ঃ০০ টার সময় র্যাব-১২ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন প্রেস কনফারেন্সে এসব তথ্য তুলে ধরেন।
কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোদারপাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট তল্লাশির সময় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-২৮৩৩) আটক করা হয়। পিকআপের পাটাতনের নিচে বিশেষ একটি কক্ষ বানিয়ে মাদক পাচার করছিল।পিকআপ থেকে ৩৬ কেজি গাঁজা, দুটি ড্রাম এবং ৩৫৫০ টাকা জব্দ করা হয়।