রৌমারীতে খালের পানিতে ভাসমান মর‌দেহ উদ্ধার

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি:  কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার যাদুরচর ইউনিয়নের ধনারচরে খা‌লের পা‌নি‌তে ভাসমান অবস্থায় এক ব‌্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সকা‌লে ধনারচ‌রের এক‌টি খালের ওপর নির্মিত ব্রিজের কাছ থে‌কে পা‌নি‌তে ভাসমান অবস্থায় লাশ‌টি উদ্ধার ক‌রে পু‌লিশ।

রৌমারী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) রূপ কুমার সরকার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

উদ্ধার মৃত ব‌্যক্তির নাম কেসমত আলী (৫০) । তি‌নি রৌমারী সদর ইউ‌নিয়‌নের ৯ নং ওয়া‌র্ডের কোনা‌চিপাড়া গ্রা‌মের কুরান আলীর ছে‌লে।

নিহ‌তের প্রতি‌বেশী বাবলু মিয়া জানান, কেসমত আলী দীর্ঘদিন ধ‌রে মান‌সিক ভারসাম‌্যহীন ছি‌লেন। গত কোরবানি ঈ‌দের পর থে‌কে তার অসুস্থ‌্যতা বে‌ড়ে যায়। অসুস্থ‌্যতার কার‌ণে তার স্ত্রীও ছে‌ড়ে গে‌ছেন। প‌রিবা‌রে তার ছে‌লে মেয়ে র‌য়ে‌ছে। প‌রিবা‌রের লোকজন জা‌নি‌য়ে‌ছে, গত পাঁচদিন ধ‌রে কেসমত বা‌ড়ি‌তে ছি‌লেন না। সম্ভবত গত রা‌তের কোনও এক সময় ওই খা‌লের পা‌নি‌তে প‌ড়ে গি‌য়ে তার মৃত‌্যু হয়। লা‌শের পা‌শে পা‌নি‌তে তার লু‌ঙ্গি ছিল। অ‌ভি‌যোগ না থাকায় প‌রিবা‌র ও স্থানীয়‌দের অনু‌রো‌ধে পু‌লিশ লাশ হস্তান্তর ক‌রে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *