দিনাজপুর শিশু একাডেমীতে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষনার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মহিবুজ্জামান।

১৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষনার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিরিক বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান প্রমূখ। শেষে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার প্রশিক্ষনার্থী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোঃ মহিবুজ্জামান ও বাংলাদেশ শিশু একাডেমী মহাপরিচালক আনজীর লিটন দিনাজপুর শিশু একাডেমীর বিভিন্ন বিভাগ ও ভবন ঘুরে ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *