কুড়িগ্রামে ২২ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক কারবারি শহীদ আটক

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম: অদ্য (২৮ শে সেপ্টেম্বর) সকাল ৬:৪৫ ঘটিকার সময় দক্ষিণ ব্যাপারে হাট এলাকায় নাগেশ্বরী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কদমের দল চন্ডিপুর বাজার এলাকায় একটি ড্রামে বিশেষ কায়দায় ঢালাই করে ভিতরে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২২ কেজি গাঁজা সহ ফুলবাড়ী মাছ কুটি এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম শহীদ (২৪) কে হাতেনাতে গ্রেফতার করে।

বিশেষ কায়দায় ড্রামের ভিতরে অভিনব পন্থা অবলম্বন করে এই মাদক কারবারি রেহাই পেলনা পুলিশের হাত থেকে। মধ্যরাত থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরার জন্য অপেক্ষামান ছিল নাগেশ্বরী থানার এই চৌকশ দলটি।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি অত্যান্ত চতুরতা অবলম্বন করে লোহার ড্রামের ভেতর বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের চেষ্ট করেছিলো কিন্ত নাগেশ্বরী থানার একটি চৌকস টিমের সফল অভিযানে মাদক সহ হাতেনাতে গ্রেফতার হয় উক্ত মাদক কারবারি। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *