বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ারঃ বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাছেল ইসলাম নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার উজগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাছেল উপজেলার ভটকার তাইর গ্রামের ইউনুছ আলীর ছেলে এবং কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসব তথ্য নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।

তিনি বলেন, শুক্রবার বিকালে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে ফিরছিল রাছেল, মেহেদী এবং আশিক। বৃষ্টির কারণে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক টিনের বাড়ির দেয়ালে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রাছেল মারা যায়। পরে মেহেদী ও আশিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, রাছেলের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ছাড়া আহত দুজনের অবস্থা আশংকাজনক।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *