দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রীবিতরণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণজনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণপ্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডেরগাইনবাড়ি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ওস্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবংউদ্ধার সামগ্রী বিতরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করাহয়। প্রশিক্ষণ শেষে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

১০ অক্টোবর বিকাল ৪:০০ টায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনীঅনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমামহাসান, আরও উপস্থিত ছিলেন গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিকবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মামুনুল হাসান, সহায়ক হিসেবেপ্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এমমনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিংঅফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।

উক্ত প্রশিক্ষণে সভাপতি বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকেবড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটাসমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়‘। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে এমনএকটি যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকেধন্যবাদ জানাচ্ছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *