কালের সংবাদ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক বলেন, সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমণ্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদক জানান, সাংগঠনিক কর্মসূচির পরবর্তী করণীয়, বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। ‘প্রায় তিন ঘণ্টাব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রেসিডিয়ামের উদ্দেশে বিস্তারিত এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দেশরত্ন শেখ হাসিনা।
সন্ধ্যা ৭টায় বৈঠকটি শুরু হয়।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে।