মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (১ নভেম্বর) সকাল ১১টায় কালাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবসের র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভা, সনদপত্র বিতরণ, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোখলেছার রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা আনোয়ার আলী, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু মুনিশ চৌধুরী, প্রমুখ ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় যুব দিবস পালন অনুষ্ঠানে র্যালী, আলোচনা সভা শেষে যুব উদ্যক্তাদের মাঝে সনদপত্র, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ করেন অতিথি বৃন্দ।