জাকির হোসেন, নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সাড়া-আসনদি- আশোকপুর মোড় সড়কের সাড়া থেকে ১হাজার মিটার রাস্তা প্রায় কটি টাকা ব্যায়ে পাকাকরনের কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বুধবার সকাল ১১ টায় সাড়া গ্রামের মোড় থেকে এ কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উপ সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, ইউপি সদস্য রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উদ্বোধন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, শেখ হাসিনা সরকার যতোদিন থাকবে দেশে উন্নয়ন হতে থাকবে। আমাদের এলাকার একটি রাস্তাও কাচা থাকবে না। প্রধান মন্ত্রীর উদ্যােগ গ্রাম হবে শহর, এজন্য নিরলোস ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের নেতা খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। খাদ্য মন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবার কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।