মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার । আজ বুধবার(১নভেম্বর)দশ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী জয়পুরহাট সদর উপজেলার পৌরসভার সোনার পট্টি নামক স্থানের শ্রী ভারত কুন্ডুর ছেলে শ্রী দীপ্ত কুন্ডু (২৭)।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নুরে আলম এর দিক নির্দশনায় গোয়ান্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ও বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের শালুয়া গ্রাম থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই মোঃ ফারুক হোসেন,এস আই মোঃ সাখওয়াত হোসেন, ও সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।