জয়পুরহাটে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

জয়পুরহাট  প্রতিনিধিঃ পুলিশ-জনতা,জনতা পুলিশ, এই  প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য  র‌্যালী শুরু করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।পরে জেলা পুলিশের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।জয়পুরহাট জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব বাবু নন্দলাল পার্শীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জজ কোর্টের জিপি এ্যাড. মোমেন আহম্মেদ চৌধুরী, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ গোলাম হাক্কানী,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন,মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, জাকস্ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন দুদু, জেআরডিএম এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ ফারজানা হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে সম্মাননা স্বারক ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *