জয়পুরহাটে নাগরিক সভা শেষে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় খোকন নামে এক ব্যক্তি মৃত্যু

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই, ক্ষেতলালে ,অনুষ্ঠিত আওয়ামী লীগের নাগরিক সভা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় খোকন (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু এবং কাদের (৩০) নামে এক আরোহী গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত খোকন কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামের নুর আলমের ছেলে ও আহত কাদের একই গ্রামের জয়নাল ফকিরের ছেলে।
শনিবার (০৪ নভেম্বর) সন্ধায় কালাই পৌরসভার দুরুঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওয়াসিম আল বারী ।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নাগরিক সভায় গিয়েছিলেন খোকন ও কাদের। সভা শেষে বাড়ি ফেরার পথে কালাই পৌরসভার দুরুঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে খোকন ও কাদের গুরুতর আহত হলে স্থানীয়রা সেখান থেকে তাদের দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন এবং আহত কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক  কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন এবং আহত ব্যক্তির উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *