বিরামপুরে শ্রমিক ঐক্য পরিষদের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দোকান কর্মচারী ইউনিয়ন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে শ্রমিক ঐক্য পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩-০ গোলে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিরামপুর দোকান কর্মচারী ইউনিয়ন।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিরামপুর শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বিরামপুর দোকান কর্মচারী ইউনিয়ন এর সাথে বিরামপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন একে অপরের সাথে মোকাবেলা করে। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে বিরামপুর দোকান কর্মচারী ইউনিয়ন ৩-০ গোলে বিরামপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে একটি গরু ও রানার্স আপ দলকে একটি খাসি পুরুষ্কার দেওয়া হয়।

খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা হুমায়ন কবির, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বাবুল হোসেন (বাবুল্লা), বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু শিবেশ কুন্ডু, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজ,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, নবাবগঞ্জ উপজেলার সাবেক সিনিয়র খেলোয়াড় ইউনুস আলীসহ বিরামপুর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও শ্রমিক, কর্মচারীবৃন্দ।
বিরামপুর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলমের দল খেলায় জয়লাভ করায় সকল কর্মচারীর মাঝে আনন্দ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলাটি পরিচালনা করেন বিরামপুরের সুনামধন্য রেফারি শ্রী ভোলানাথ সরকার। তাকে সহযোগিতা করেন মোস্তাফিজুর রহমান মাসুম, রনি ও মাহমুদ খান মুক্তি। খেলাটির ধারাবর্ণনায় ছিলেন সামসুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *