জয়পুরহাটে বিএনপি’র অবরোধ সমর্থনে যুবদলের মশাল মিছিল

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে বিএনপির ডাকা পঞ্চম দফায় এক দিন বিরতির পর বুধবার ও বৃহস্পতিবারের দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৪ নভেম্বর)সন্ধ্যায় শহরের  জয়পুরহাট -আক্কেলপুর সড়কের জানিয়ার বাগান এলাকায় এই মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম  আহ্বায়ক মুমিন খন্দকার ডালিম, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *