প্রধান বিচারপতিকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন

মোঃ সহিদুল ইসলাম (মুকুল), কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছান।

এ সময় প্রধান বিচারপতির সাথে কুশল বিনিময় ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করে পুলিশ সুপার খায়রুল আলম। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল প্রধান বিচারপতিকে বিউগল বাজিয়ে অনার গার্ড সালাম ও অভিবাদন প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুষ্টিয়া, শেখ আবু তাহের জেলা ও দায়রা জজ কুষ্টিয়া, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃন্দ, কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম দুলাল এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *