পর্যবেক্ষণে ১২টি দেশের পর্যবেক্ষক সংসদ নির্বাচনে আসবেন

কালের সংবাদ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১২টি দেশ থেকে ৪৪ জন পর্যবেক্ষক আসবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে ১ জন, ইতালিয়ান ১ জন, আইরিশ ১ জন, স্লোভাক ১ জন, বৃটিশ ১ জন, ফ্রেঞ্চ ১ জন, উগান্ডা থেকে ১১ জন, জার্মানি থেকে ২ জন, জাপানিজ ১ জন, সুইডিশ ১ জন, নিউজ এজেন্সি এএফপি থেকে ১২ জন, ভারতীয় ১ জন, সাউথ এশিয়ান ফোরাম থেকে ৪ জন, বৃটিশ হাইকমিশন থেকে ১ জন, নিউ দিল্লি টেলিভিশন থেকে ২ জন আবেদন করেছে।

বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছিল। এটা কমিশন অনুমোদন করেছে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ই ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।

১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন এসেছে।

সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *