কালাইয়ে আলিম হত্যা মামলার প্রধান আসামী রিজভী ও তার স্ত্রী গ্রেফতার

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট কালাইয়ে আঃ আলিম হত্যা মামলার প্রধান আসামী রিজভী ও তার স্ত্রী জান্নাতীকে তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।
আজ বুধবার(২২নভেম্বর)সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।সন্ধ্যায় ৭টায় কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ওয়াসিম আল বারী এ বিষয়টি   নিশ্চিত করেছেন ।
এর আগে গত সোমবার মধ্যে রাতে ঘুমের ভিতরে ছেলে রিজভী কুড়াল দিয়ে আঃ আলিমের ঘারে কুড়ালের কোপ মারলে গুরুতর জখম অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়। আজ সকাল ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই বাবলু ফকির বুধবার দুপুরে কালাই থানায় একটি হত্যা  মামলা দায়ের করলে সন্ধ্যায় পাঁচবিবির শেকটা গ্রাম থেকে ঘাতক রিজভীকে গ্রেফতার করে পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ওয়াসিম আল বারী বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে হত্যা মামলার আসামী রিজভী ও জান্নাতীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *