কেশবপুরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

শামীম আখতার, (খুলনা) যশোর: কেশবপুরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় তামান্না আক্তার তমা (১৮) নামে এক কলেজ ছাত্রী বসতঘরের আড়ার সহিত গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার মাদারডাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের জাহিদ হাসান বাবুর মেয়ে। নিহত তামান্না আক্তার তমা পাঁজিয়া ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলো। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অপমৃত্যু মামলা নং-৫২।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা জাহিদ হাসান বাবুর মেয়ে তামান্না আক্তার তমার এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় রোববার (২৬ নভেম্বর) সকালে পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ির শয়নকক্ষের আড়ার সহিত নিজের ব্যবহৃত ওড়না গলায় পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন টের পেয়ে ঝুলন্ত অবস্থায় তামান্নাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *