জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধে সমর্থন এবং অবৈধ তফসিল বাতিলের দাবিতে জয়পুরাহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
আজ রবিবার(২৬ নভেম্বর)দুপুরে জয়পুরহাট – রাজশাহী রোডে কুঠিবাড়ী ব্রিজ এলাকায় এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তানজির আল ওহাবের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব, বিএনপি নেতা হাসান উদ্দিন তুষার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ফজলে বিন রয়েল, মাহবুব আলম বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাড. রুহুল আমিন ফারুক, জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসেন বেনু, আতিকুর রহমান সোহাগ, জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রিপন এবং শহর ছাত্রদলের আহবায়ক মাহফুজ শুভ সহ প্রমুখ ।