মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে কালাই উপজেলার চলতি আমন মৌসুমে সরকারি ভাবে খাদ্যগুদামে আনুষ্ঠানিক ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি।
আজ বুধবার(৬ডিসেম্বর)বিকেল ৪টায় উপজেলা খাদ্যগুদাম চত্তরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃশফিউর রহমান, চাউল-কল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ আকন্দ, সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদারসহ চাতাল ব্যবসায়ীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এবার সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি আমন ধান ৩০ টাকা এবং প্রতি কেজি চাল ৪৪ টাকা তবে আমন আতপ চালের দাম ৪৩ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে ।
কালাই উপজেলার খাদ্য পরিদর্শক মোঃ শফিউর রহমান বলেন,আমন মৌসুমে কালাই খাদ্যগুদাম ৪৪২ মে.টন ধান ও ১ হাজার ৫৪৬ মে.টন সিদ্ধ চাল কেনা হবে। সরকারিভাবে ধান-চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।