গুগল ও এপিক গেমসের মামলার রায়

আন্তর্জাতিক ডেক্সঃ ক্যালিফোর্নিয়ায় মামলা হয় এপিক গেমসের। আদালতের রায় তাদের পক্ষে গেছে।

এপিক গেমসের সিইও সুইনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘গুগলের বিরুদ্ধে তারা বড় জয় পেয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) তিন ঘণ্টা ধরে শুনানির পর রায় দেয়া হয়। গত চার সপ্তাহ ধরে এর শুনানি চলছিল।

মামলা করা হয়েছিল তিন বছর আগে। এপিক গেমসের অভিযোগ ছিল, প্লে স্টোরে গুগল তাদের ক্ষমতার অপব্যবহার করছে।

অ্যাপের মাধ্যমে ডিজিটাল ট্রানসাকশন হলে গুগল ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন নিচ্ছে।

অ্য়াপলও এই একই কাজ করে। তাদের বিরুদ্ধেও একটি মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।

গুগলের ভাইস প্রেসিডেন্ট উইলসন হোয়াইট জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন।

অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গ্রাহকদের কাছে অনেক বেশি বিকল্প দেয়। অন্য মোবাইল প্ল্যাটফর্ম থেকে তারা অকপটভাবে কাজ করেন।

জেলা জজ জেমস ডোরান্টো এবার জানাবেন, গুগলকে এখন কী পদক্ষেপ নিতে হবে।

এই মামলাটি গুগলের অ্যাপ স্টোর নিয়ে। এপিক গেমসের অভিযোগ ছিল, গুগল এখানে বেআইনিভাবে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করছে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *