মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের আলোর প্রদীপ সেচ্ছাসেবী সংগঠনের প থেকে শীতার্ত ও হতদরিদ্র ২০০ পরিবারকে শীতবস্ত্র দেওয়া হয়েছে । শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার সময় ২নং ঘিবা দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোর প্রদীপ সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি মোঃ খালিদ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, বেনাপোল বাজার কমিটির সাধারন সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মিলন হোসেন।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা আক্তারুজ্জামান সংগঠনের পরিচালক মোঃ হোসেন মাহমুদ,সহ উপদেষ্টা ওমর ফারুক, যুগ্ম পরিচালক মনিরুজ্জামান ও আজগর আলী।
প্রধান অতিথি নয়ন কুমার রাজবংশী বলেন, সেচ্ছাসেবী সংগঠন আলোর প্রদীপের এই মহতী উদ্যোগে দেখে আমি বিস্মিত হয়েছি সিমিত সময়ে এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে শুনে ও দেখে খুব ভালো লাগলো এজন্য আলোর প্রদীপ সংগঠনের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো। তিনি আরও বলেন এই ইউনিয়নে কোন দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী যদি দারিদ্র্যের কারনে পড়াশুনা করতে না পারে তার জন্য সরাসরি আমাকে জানাবেন আমি তাকে সহযোগিতা করবো।