আইডিইবিতে কেন্দ্রীয় সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম ‘অচিরেই বিশ্বময় শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ’

খাদিজা খাতুন, দপ্তর সম্পাদক, হেযবুত তওহীদ: আজ (১৫ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় রাজধানীর ইন্সটিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) তে ‘হেযবুত তওহীদের কেন্দ্রীয় সম্মেলন- ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক হেযবুত তওহীদ’।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ও এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

এসময় তিনি বলেন, বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী কোর’আন হাদিসের ভুল-ব্যাখ্যা করে ইসলামকে একটি সন্ত্রাসবাদী মতবাদে পরিণত করেছে। এটি প্রকৃত ইসলাম নয়। ঐ গোষ্ঠীগুলো আল্লাহ ও রসুলের প্রতিনিধিত্ব করে না। স¤প্রতি প্রশ্ন আসছে- কে সন্ত্রাসী, হামাস না ইসরাইল? কে আগ্রাসী- রাশিয়া না যুক্তরাষ্ট্র? আমরা বলতে চাই, যারাই নির্দোষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, মানবাধিকার লংঘন করবে, মানুষকে তাদের মাটি থেকে উচ্ছেদ করবে, তারাই আগ্রাসী, তারাই সন্ত্রাসী, তারা যে ধর্মের, যে রাষ্ট্রের, যে মতবাদের হোক না কেন। তাদের বিরুদ্ধেই আমাদের আদর্শিক লড়াই অব্যাহত রয়েছে এবং থাকবে। আমরা চাই এমন একটি অখÐ পৃথিবী যেখানে অখÐ মানবজাতি স্রষ্টা প্রদত্ত সহজ-সরল জীবনব্যবস্থার অধীনে শান্তিতে বাস করবে। এই আদর্শ বিশ্বাব্যাপী ছড়িয়ে দিতে হবে। বিশ্বের এমন কোনো লোকালয় থাকবে না যেখানে হেযবুত তওহীদ পৌঁছবে না। বিশ্ববাসী যেদিন হেযবুত তওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হবে, সেদিন এ বিশ্ব শান্তিপূর্ণ হবে এবং সেটা অচিরেই ঘটতে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী বলেন, বর্তমানে ধর্মের যে চেহারা উপস্থাপন করা হয় সেটা আল্লাহর রসুলের আনীত ইসলাম নয়। পক্ষান্তরে আমরা যখন ইসলামের প্রকৃত রূপ, প্রকৃত ধারণা তুলে ধরছি তখন পুরনো ধারণা এবং আসল ধারণার মধ্যে একটি সংঘর্ষ দেখা দিচ্ছে। আমরা বলছি, কেবল পুরুষের নয় নারীরও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে এবং এর স্বপক্ষে কোরআনের আয়াত এবং রসুলের জীবনী উপস্থাপন করছি। অহং এর বশবর্তী হয়ে তারা এর বিরোধিতা করছে, কিন্তু তাই বলে আমরা থেমে থাকতে পারি না। আমাদের সংগ্রাম চলবে।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মখদুমা পন্নী, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসানসহ সংগঠনটির সাংগঠনিক ১০ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, অনলাইন প্রচার সম্পাদক সুলতানা রাজিয়া হেলেন, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিশু মনবিজ্ঞানী সুলতানা রাজিয়া, ক্রীড়া সম্পাদক রিয়াল তালুকদার, প্রকাশনা সম্পাদক সজিব শেখ, আইন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ আইনুল প্রমুখ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মোহন, শাহীন আলম ও তাহমিনা আক্তার চাঁদ।

প্রসঙ্গত, ইতোপূর্বে হেযবুত তওহীদ নিষিদ্ধ অথবা কালো তালিকাভুক্ত মর্মে মুষ্টিমেয় পত্রিকায় প্রচার করতে দেখা গেছে। যদিও হেযবুত তওহীদ নিষিদ্ধ অথবা কালো তালিকাভুক্ত মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি কোনো সংস্থা থেকে আজ পর্যন্ত কোনো প্রজ্ঞাপন বা সার্কুলার জারি করা হয় নাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *