বিজয় দিবসের শুভেচ্ছো জানালেন জাপা নেতা রুহুল আমীন

হাসান আহমদ, ছাতক, সুনামগঞ্জ, বিশেষ প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশবাসীকে জাতীয় পার্টির পক্ষথেকে, শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছেন, জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় পার্টি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক, লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলার, ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মৌলভীবাজার-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রুহুল আমীন।

মহান বিজয় দিবস উপলক্ষে জাপা নেতা রুহুল আমীন  বলেন ‘বিজয় দিবস উপলক্ষ্যে দলের নেতা কর্মীসহ  মৌলভীবাজার জেলাবাসী ও সর্বস্তেরের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এবং ৩০ লাখ তাজা প্রাণ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়েছে ।

মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার পাশাপাশি সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর দল জাতীয় পার্টি, তার বিখ্যাত উক্তি ৮৬হাজার গ্রাম ঔ বাঁচলে  বাংলাদেশ বাঁচবে, আমি তার দলের একজন কর্মী হয়ে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
আমার দলের বর্তমান চেয়ারম্যান জনাব জি এম কাদের সাহেবের কথা হল তৃণমূল পর্যায়ে থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সকলে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করতে হবে। এ লক্ষ্যে আমি কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *