মো :মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রকিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে প্রত্যন্ত গ্রামীণ অবহেলিত, দরিদ্র, অসহায় ও দু¯’ প্রতিবন্ধীদের সামাজিকভাবে স্বাবলম্বী করতে বিনা মূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি কালাই পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. তফিকুল ইসলাম তৌহিদ প্রতিবন্ধী আব্দুল লতিফের হাতে ছাগল তুলে দেন।
সোমবার সকালে কালাই পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্বপাড়ায় আর্ন এন্ড লিভ-এর প্রতিষ্টাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি অর্থায়নে ও আর্ন এন্ড লিভ-এর জয়পুরহাট জেলা শাখার আয়োজনে প্রতিবন্ধী আব্দুল লতিফ’কে দুটি ছাগল দেওয়া হয়। এর আগে প্রতিবন্ধী আব্দুল লতিফ’কে থাকার জন্য একটি সেমিপাকা ঘর, চলাচলের জন্য হুইল চেয়ার ও খাদ্যর জন্য টাকা দেওয়া হয়েছে।
জানা গেছে, আর্ন এন্ড লিভ-এর প্রতিষ্টাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি’র মূল উদ্দেশ্য- প্রত্যন্ত গ্রামীণ অবহেলিত, দরিদ্র, অসহায় ও দু¯’ প্রতিবন্ধীরা সামাজিকভাবে স্বাবলম্বী হয়ে দাড়াতে পারে। দেশের ঐসব প্রতিবন্ধীরা ঘর, ছাগল, অর্থ ও হুইল চেয়ার পেয়ে কাজ করে নিজেরা স্বাবলম্ভী হয়ে পরিবার পরিজন নিয়ে ভাল ভাবে চলতে পারেন এটা তার লক্ষ্য। উপজেলার কিছু শিক্ষিত তরুণরা স্বে”ছাশ্রমের আর্ন এন্ড লিভ-এর প্রতিষ্টাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি’র মাধ্যম হয়ে কাছ করছেন।
এসময় আর্ন এন্ড লিভ-এর জয়পুরহাট জেলা শাখার মো. রকি আহম্মেদ রকি, মহসিন আলী মহন, বলিু মিয়া, মো.তুহিন, জিহাদ ও রিফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।