মোঃ মাইদুল ইসলাম, কালের সংবাদ প্রতিনিধি (ঢাকা):
”মায়াবিনী”
লেখক: মোহাম্মদ রেজাউল করিম
সিনিয়র শিক্ষক, মাইলস্টোন কলেজ, উত্তরা
তোমার চোখের জাদুতে আমি ভাসিনি
শুধু ডুবেছি একটু
তোমার ডাগর চোখের গভীরে
আমি হারাইনি
শুধু পথ হারিয়েছি একটু।
তোমার কপালের কালো টিপ
তা আনেক ছোট তবু ও
নজর কাড়ে, সেই টিপের দিকে
আমি তাকাইনি
শুধু চেয়েছিলাম একটু।
তোমার টান খাওয়া ভ্রুতে
আমি থামিনি,
শুধু থমকেছি একটু।
তোমার মোটা ঠোটের নিচে
বাদমী রঙের একটা ছোয়া আছে
তা আমি খেয়াল করিনি
আমার নজরে এসেছে একটু।
তোমার সবকিছুই আমি
পাশ কাটাতে পারি না,
কি জানি একটা আকর্ষণে
টেনে আনে তোমার কাছে,
কি জানি জাদু আছে
তোমার ঐ মুখের মাঝে!
বারে বারে কাছে আনে, কারন –
তুমিই মায়াবিনী,
আমি হারিয়েছি নিজেকে
তোমার মায়াবিনী মুখের মাঝে।