আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আগামী ৪ জানুয়ারি নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল পৌর কাউন্সিলরদের নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহাক আলী মালিথার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক। যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্যানেল মেয়র আবুল হাসেম, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ভূমি মন্ত্রী ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু মহোদয়ের কনিষ্ঠপুত্র শিরহান শরীফ তমাল।
আলোচনা সভায় সকল বক্তা নির্বাচনী জনসভা কে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এবং আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি বৃদ্ধিসহ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।