নিউইয়র্কে Iআইসিই এজেন্টদের মাস্ক পরা নিষেধাজ্ঞায় ফেডারেল বিচারকের স্থগিতাদেশ

হাকিকুল ইসলাম খোকন, মোঃনাসির, প্রতিনিধি আমেরিকা :  নিউইয়র্ক রাজ্যে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের (আইসিই)দায়িত্ব পালনের সময় মুখ ঢাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। একই সঙ্গে এজেন্টদের দৃশ্যমান পরিচয়পত্র পরার বাধ্যবাধকতার অংশও কার্যকর হওয়া বন্ধ রাখা হয়েছে।

নর্দার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের ফেডারেল বিচারক Mae A. D’Agostino প্রাথমিক নিষেধাজ্ঞা (preliminary injunction) জারি করে বলেন, ফেডারেল সরকারের পক্ষে যুক্তি রয়েছে যে রাজ্যের এই বিধানগুলো যুক্তরাষ্ট্রর সংবিধানের Supremacy Clause-এর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, কারণ রাজ্য সরকার ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে না।

নিউইয়র্কের গভর্নর ক‍্যাথি হোচুল ও অ্যাটর্নি জেনারেল লাটিশা জেমস এর আগে এই আইনকে সমর্থন করে বলেছিলেন, ফেডারেল অভিবাসন অভিযানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তারা আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রর বিচার বিভাগ ও ফেডারেল কর্মকর্তারা দাবি করেছেন, Iআইসিই এজেন্টদের নিরাপত্তার জন্য কিছু ক্ষেত্রে মুখ ঢাকার অনুমতি থাকা প্রয়োজন এবং রাজ্যের এই ধরনের বিধিনিষেধ ফেডারেল কর্তৃত্বে হস্তক্ষেপ করে।

তবে আদালত নিউইয়র্কের আরেকটি বিধান বহাল রেখেছেন, যেখানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে I আসিই এর নির্দিষ্ট ধরনের সহযোগিতা চুক্তি সীমিত করার বিষয়টি রয়েছে। ফলে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে নিউইয়র্ক ও ফেডারেল সরকারের মধ্যে আইনি লড়াই অব্যাহত থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *