বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে এমপি সেলিম তরফদারের পক্ষে ট্রাক মার্কায় ভোট চাইলেন এমপি ছলিম উদ্দিন তরফদারের স্বধর্মিনী শামিমা তরফদার ।
শুক্রবার (২৯) ডিসেম্বর বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়ন ও আধাইপুর ইউনিয়নের বিভিন্ন যায়গায় গিয়ে তার স্বামীর পক্ষে সাধারণ ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট চান শামিমা তরফদার ।
এসময় এমপি সেলিম এর সহধর্মিণী শামিমা তরফদার বলেন, বদলগাছী -মহাদেবপুর বাসীর সুখে দুঃখে সব সময় আমার স্বামী আপনাদের পাশে ছিল। গত দশ বছরে বদলগাছী -মহাদেবপুর উপজেলায় নানামুখী দৃশ্যমান উন্নয়ন মূলক কাজ করেছেন। নওগাঁ৩ আসন এ স্মার্ট বদলগাছী -মহাদেবপুর বিনির্মাণে আবারও আপনারা ট্রাক মার্কা প্রতিকে ভোট দিয়ে আমার স্বামীকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য, বদলগাছী আওয়ামী মহিলা লীগের সভাপতি রাহেলা চৌধুরী। যুবলীগ কর্মী রুবেল, রবিন চৌধুরী প্রমুখ।
এছাড়াও এসময় বিপুল সংখ্যক নারী পুরুষ সাধারণ ভোটারেরা উপস্থিত ছিলেন।