কালাই উপজেলায় বিশ্ব মৃত্তিকা দিবসের পুরুস্কার পেলেন কৃষিবিদ অরুন চন্দ্র রায়

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার ২০২৩ অর্জন করেছেন। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষিতে অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার  দেওয়া হয় ।
বৃহস্পতিবার বিকালে গ্রামীণ আলো কে এ তথ্য নিশ্চিত করেছেন কালাই উপজেলা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।
কৃষি অফিস সূত্র জানায়, (৫ডিসেম্বর)কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব মৃত্তিকা দিবস অনুষ্ঠানে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা  প্রদান করেন।
কৃষিতে নানা মুখী ইনোভেটিভ সেবা উদ্ভাবন ও তার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনসহ কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার স্বীকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়।
 কৃষিবিদ অরুণ চন্দ্র রায় গ্রামীণ আলো কে বলেন , সকল কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের নানামুখী অবদানের জন্যই এই অর্জন। এই পুরস্কার আমার আরো দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। যেন আগামী দিনে কৃষি ও কৃষকের পাশে থেকে আরো ভালোভাবে কাজ করতে  পারেন এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *