কে শুনে কার কথা” বদলগাছীতে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খননের হিড়িক।

বুলবুল আহম্মেদ, ( বুলু) বদলগাছীঁ ( নওগাঁ); প্রতিনিধি ;নওগাঁর বদলগাছীতে তিন ফসলী কৃষি  জমির শ্রেণী পরিবর্তন না করে,  পুকুর খননের হিড়িক শুরু হয়েছে। পুকুর খনন করার পর তোলা মাটি বিক্রি করা হচ্ছে উপজেলার বিভিন্ন ইট ভাটায়
ভূমি আইন উপেক্ষা করে অবাধে পুকুর খনন করায় দিনদিন কমে যাচ্ছে তিন  ফসলি কৃষি জমির পরিমাণ। অন্যদিকে ইটভাঁটার  চাহিদা মেটাতে দেদারছে  বিক্রি হচ্ছে তিন ফসলি জমির টপসয়েল। মাটি বহনকারী ট্রাক্টরের অবাধ চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাঘাট।
জানা গেছে, বদলগাছী উপজেলার মথুরা পুর কোলা মিঠপুর ও  ঐহাসিক পাহাড়  ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় পুকুর খননের হিড়িক পড়েছে।
এছাড়া বিভিন্ন এলাকার তিন ফসলি জমির মাটিও কেটে বিক্রি করা হচ্ছে ইটভাঁটিতে। অন্যদিকে কসবা রুকুনপুর সংলগ্ন এলাকায় তিন ফসলী ভিটে  মাটি কেটেও বিক্রি করেছেন এলাকার কতিপয় অসাধু ব্যক্তি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বদলগাছীঁ উপজেলায় কৃষি জমির পরিমাণ ২৭ হাজার ৮৫১ হেক্টর। এর মধ্যে তিন ফসলি জমি ১৭ হাজার ২১৮ হেক্টর, দুই ফসলি ৮ হাজার ১৮৫ হেক্টর ও এক ফসলি জমির পরিমাণ ২ হাজার ৩১১ হেক্টর। স্থানীয়রা জানান,বদলগাছীঁ  উপজেলার বিভিন্ন এলাকায় ভূমি আইন উপেক্ষা করে  তিন ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে। অনেকে আবার বাগানের জমির মাটি কেটে সেখানে পুকুর খনন করছেন। এছাড়া আইনের তোয়াক্কা না করেই তিন ফসলী   মাটিও কেটে নিচ্ছেন কিছু অসাধু ব্যক্তি।
প্রভাব শালী  কিছু অসাধু ব্যাক্তির সঙ্গে যোগসাজশ করে মাটি ব্যবসায়ীরা অমর  মিলন  কনক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নির্বিঘ্নে খনন কাজ চালিয়ে যাচ্ছেন বলেও স্থানীয়দের অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কোন এলাকায় এস্কেভেটর (ভেকুমেশিন) আবার কোন এলাকায় শ্রমিক লাগিয়ে মাটি কেটে ট্রাক্টরের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে মাটি। এসব মাটি খননে কোন অনুমোদন নেয়া হয়নি।
জমির মালিককে অর্থের লোভ দেখিয়ে কেটে নিয়ে যাওয়া হচ্ছে টপসয়েল। দিনের বেলায়  ও রাতের আঁধারে চুটিয়ে চলছে খনন কাজ। এতে করে দিন দিন কমছে তিন ফসলি জমির পরিমাণ। এভাবে চলতে থাকলে আগামীতে শস্যভাণ্ডারের উপাধি হারাবে এ উপজেলা।
কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁর অতিরিক্ত উপপরিচালক গোলাম ফারুক হোসেন জানান, শিল্প কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন কারণে দেশে প্রতিবছর এমনিতেই ১% হারে ফসলি জমি কমে যাচ্ছে। এছাড়া ফসলি জমির উপরিভাগের ৬ ইঞ্চি পরিমাণ মাটিতে জৈব পদার্থ থাকায় একে টপসয়েল বলা হয়ে থাকে। জমির এই অংশ কোনভাবেই কেটে নেয়া উচিত নয়। তিনি আরও বলেন, কৃষি জমির টপসয়েল কেটে নেয়া হলে ওই জমিতে আর কাঙ্খিত ফসল উৎপাদন হবে না।
এতে ফসল উৎপাদনের পরিমাণ কমে যাবে। যারা কৃষি জমি কেটে নিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *