বদলগাছী উপজেলা কৃষক লীগের কমিটি তিন বছরের জন্য অনুমতি দেওয়া হয়

বুলবুল আহম্মেদ বুলু  বদলগাছী নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা, বদলগাছী উপজেলা কৃষক লীগের কমিটি।সভাপতি জনাব মোঃসানাউল হোসেন হিরো এবং সাঃসম্পাদক জনাব মোঃআবুবক্কর সিদ্দিক কে সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
এতে স্বাক্ষর করেন নওগাঁ জেলা কৃষক লীগের আহবায়ক জনাব আঃওয়াহাব এবং যুগ্ম আহবায়ক জনাব মোঃখোরশেদ আলম। এ সময় উপস্থিতিদের উদ্দেশ্য আহবায়ক,জনাব আঃওয়াহাব বলেন আগামী জাতীয় ইলেকশানে কৃষক লীগের একটা মূখ্য ভূমিকা পালন করতে হবে। যুগ্ম আহবায়ক জনাব মোঃখোরশেদ আলম বলেন কৃষক লীগের একটা ইউনিয়নে ৫২০ জন শুধু বা ৫২০ টা পরিবার তাহলে আপনাদের উপজেলায় মোট ৪২৩১ জন নেতা মানে ৪২৩১ টি পরিবার।
সকল নেতা কর্মী তার নিজ পরিবারকে ঠিক রেখে যদি নৌকার পক্ষে কাজ করে তাহলে ১০০% নৌকার প্রার্থী বিজয় অর্জন করবেন। আমরা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন কৃষক লীগের সদস্য হতে পেরে নিজেকের গর্বিত মনে করি।গ্রামের অবহেলিত কৃষকের পার্শ্বে থেকে আপনারা কাজ করবেন। কোন কৃষক যেন তার সার,কীটনাশক, কৃষি ঋন,গোডাউনে ধান দেওয়া সকল কাজ কর্মে কৃষকের পাশে থেকে জন নেত্রী কৃষক রত্ন শেখ হাসিনার নির্দেশ পালন করাই কৃষক লীগের কাজ।আপনারা আগামী ৩ বৎসর কাল এই কমিটি নিয়োগ পেয়েছেন আশা করি বঙ্গবন্ধুর আর্দশে কৃষক রত্ন শেখ হাসিনার সঠিক সৈনিক হিসেবে গড়ে তুলবেন। চলতি মাসেই একটি উপজেলা কৃষক লীগের পরিচিতি সভা করবেন। জেলা কৃষক লীগের আহবায়ক জনাব আঃওয়াহাব তাদের সবার সর্বঙ্গীন সাফল্য কামনা করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি হস্তান্তর করেন।
বুলবুল আহম্মেদ বদলগাছী নওগাঁ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *