দেশের উন্নয়ন আহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন শিবলী সাদিক

মো: নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন’।

তিনি বলেন, শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছেন। যার বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকেই জয়ী করতে হবে। বিরামপুর রেলস্টেশন সরকার মার্কেটের সামনে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে আপনাদের প্রতিনিধি হয়ে মহান সংসদে দ্বায়িত্ব পালন করে আসছি। এই ১০ বছরে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে এলাকার মানুষের সুবিধা, অসুবিধা দেখেছি৷ করোনা, প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন প্রতিকূলতায় মানুষের পাশে থেকেছি। তার দৃষ্টান্ত দিনাজপুর ৬ এর এলাকাবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার ও যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো শেষ করার সুযোগ দেবেন।

৩ জানুয়ারি বিকেল ৪টায় বিরামপুর উপজেলা কার মাইক্রো মালিক সমিতির সাধারণ সম্পাদক বকুল সরকারের সঞ্চালনায়, উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, সেলিম রানা, কৃষক লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মেসবাউল হক,মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুকুল সরকার, ছাত্রনেতা প্রীতিময় হোসেন পলাশ ,যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল,সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল প্রমুখ, এ সময় উপস্থিত ছিলেন,৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *