শত্রুতার জোরে দুই শতাধিক লাউ গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা!

সানাউল হক (বাউফল-পটুয়াখালী) :পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জেরে দুই শতাধিক লাউ গাছ কেটে ফেলে এক কৃষক  যুবকের খামারের দুর্বৃত্তরা। বুধবার (৪ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস ও পৌরসভার ১নং ওয়ার্ডের নতুন রাস্তা সংলগ্ন কৃষি এর খামারে ঘটনা ঘটে। ছোট ছোট অসংখ্য লাউসহ লাউগাছ কেটে ফেলায় হতাশ ভুক্তভোগী রফিকুল ইসলাম গাজী।
ক্ষতিগ্রস্ত রফিকুল জানায়, লেখাপড়া শেষে চাকরী না পাওয়ায় শাক-সবজির চাষাবাদ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় প্রতিবছরের ন্যায় এবারও ভাইকে সাথে নিয়ে  শাক সবজির আবাদ করি। উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে এবং তাদের সহযোগিতায় লাউগাছের বড় এক প্রজেক্ট করি। বর্তমানে খামারে বিপুল পরিমাণে ছোট ছোট লাউ ধরেছে। সপ্তাহের মধ্যেই বাজারে বিক্রির মত ব্যাপক পরিমাণ লাউ বিক্রির উপক্রম হতো।
তিনি আরও জানান, প্রতিদিনের ন্যায় জসিম উদ্দিন ভাইকে নিয়ে ভোর সাড়ে ৬টার দিকে প্রজেক্ট তদারকি ও লাউগাছে পানি দেওয়ার জন্য এসে দেখি কে বা কাহারা আমার ব্যাপক পরিমাণ লাউগাছ গোড়া থেকে কেটে ফেলেছে।
এ ব্যাপারে কৃষি অফিস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়েছে। তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *