কালাইয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইয়ে নির্বাচনী পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহতের খবর পাওয়া গেছে।এদের মধ্যে সোহাগ হোসেন গোল্লা (২৮) গুরুতর আহত হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার মাবত্রাই বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মাত্রাই ইউনিয়ন পরিষদের সামনে থাকা তিনটি মোটরসাইকেল ভাংচুর করে নিয়ে যায় নৌকা সমর্থকরা । পরে মোটরসাইকেল ৩ টি উদ্ধার করা হয়েছে।

আহতরা হলেন কালাই উপজেলার বলি শিবসুমধুর গ্রামের আব্দুল হাই তালুকদার (মুক্তার) (৫০) মোঃ সামাদ (৪৫), মোঃ জাফর (৪০), মোঃ রাশেদ, মোঃ ওমর আলী, মোঃ তোফাজ্জল, মোঃ সোহাগ ওরফে গোল্লা।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি নৌকা ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর চৌধুরীর কাঁচি মার্কা প্রতিকের কর্মী সমর্থকদের মধ্যে গত ১৮ডিসেম্বর সংঘর্ষ হয়। ওই ঘটনায় কালাই থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি দুটি মামলা হয়। পরবর্তীতে নির্বাচনকালীন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে ১৬ই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা রাতে নৌকা ও কাঁচি মার্কা সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদের মধ্যে নৌকা মার্কার সমর্থক সোহাগ ওরফে গোল্লার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর অনান্য আহতরা জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসাধীন রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালাই থানা সূত্র জানায়, এ ঘটনায় নৌকার পক্ষে নাজমুল হক ফকির ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামী করে এবং কাঁচির পক্ষে শওকত হাবিব তালুকদার লজিক ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয়েছে মামলা দায়ের করেন ।

সতন্ত্র প্রার্থীর কর্মী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাত্রাই ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক বলেন, নৌকার কর্মীরা সবাই মিলে আমাদের পাঁচজন কর্মীকে বেদম মারপিট করে গুরুতর যখম করেছে।

নৌকার কর্মী কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, নৌকার কর্মীকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হাঁসুয়ার কোপ মেরে যখম করেছে। ওরা সবাই মিলে পরিকল্পিতভাবে এ কাজ করেছে।

এ বিষয়ে কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উভয় পক্ষ বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সোহান ওরফে ময়না ও সোহাগকে গ্রেফতার করে আজ বিকালে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *