মো: মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে ২০২২ সালের প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৬ শিক্ষার্থী এবং ৫ম শ্রেণীতে জিপিএ -৫ প্রাপ্ত ৩৩ শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এর আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে বড়তারা উচ্চবিদ্যালয়ে মিলনায়তনে এ সংবর্ধনার প্রদান করা হয়।
বড়তারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক আমানুল্লাহ আমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লা সরকার, বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী খান।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মিতু আক্তার,সুমন সরদার,তাসলিমা আক্তার প্রমূখ। এসময় সাফল্যমণ্ডিত ফলাফলের জন্য বড়তারা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় এবং নওটিকা-কেশুরতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদেরও সন্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এর সিনিয়র সহ সভাপতি রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ রওনক মাহমুদ, নওটিকা কেশুরতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাছুদা বেগম, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।