খুলনা বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শামীম আখতার, (খুলনা) ঃ খুলনা বিভাগের সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহের নিবাসী শিশুদের নিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, সমাজসেবা দপ্তর সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মেধা ও মননের বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে। 

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিষ্ঠান ভিত্তিক শিশুরা শারীরিক কসরৎ ও নৈপুণ্য প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *