বদলগাছীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক সংগঠনের খাদ্য সহায়তা

মো. এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী রসুলপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। শুক্রবার বিকাল ৫টার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই খাদ্য সহায়তা তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে।

এ সময় সংগঠনের সভাপতি বিজয় পাহান, সাংগঠনিক সম্পাদক শুবাস, ক্যাশিয়ার জগবতী রাণী টপ্য, সাংস্কৃতিক সম্পাদক কাজল মুন্ডা, বসুন্ধরা শুভসংঘের সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা, স্থানীয় সমাজ সেবী আফতাব হোসেন মান্নান, আমিনুর হোসেন ভুট্টু, ফেরদৌস হোসেন বাবু সংঙ্গে ছিলেন। ১৬ পরিবারের মাঝে ৯ কেজি চাল, পেঁয়াজ, আলু, মরিচ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *