জয়পুরহাটে চোর চক্রের মূলহোতা আনোয়ার গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি থেকে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা আনোয়ারকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-০৫।
এর আগে শনিবার(২৪ফেরুয়ারী)গভীর রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকা হতে চোর চক্রের মূলহোতা অনোয়ার হোসেন( ৩২)কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
আজ রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব-৫।
গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শেহের আলীর ছেলে আনোয়ার হোসেন।
গ্রেফতারকৃত আসামী আনোয়ার জয়পুরহাট আন্তঃজেলা মোবাইল চোর চক্রের মূলহোতা। সে পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকা থেকে সুলতান মাহমুদ নামে একজন ব্যক্তির মোবাইল ফোন চুরি করে।
র‍্যাব সুত্রে জানা যায় যে, পরবর্তীতে জৈনক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত আসামী কে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকায় থেকে চুরিকৃত মোবাইল ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *