ইসলামপুরে নিখোঁজের ৫দিন পর মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম : জামালপুরের ইসলামপুরে নিখোঁজের ৫দিন পর রাশেদা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার দুপুরে উপজেলার হলহলি বিল থেকে ভাসমান অবস্থায় থাকা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী রাশেদা বেগম(৭৫) গত মঙ্গলবার (৩ জানুয়ারী) বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আশেপাশে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ রবিবার দুপুরে রাশেদার বাড়ির অদূরে হলহলি বিলে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজেদুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *